শর্তাবলী (Terms & Conditions)

ProCart BD থেকে কেনাকাটার আগে অনুগ্রহ করে নিচের শর্তগুলো পড়ে নিন।

১. অর্ডার ও দাম

ওয়েবসাইটে দেখানো সব দাম বাংলাদেশি টাকায়। দাম পরিবর্তন হলে অর্ডার কনফার্ম করার আগেই আপনি জানতে পারবেন।

২. অর্ডার কনফার্মেশন

অর্ডারের পর ফোন/WhatsApp কনফার্মেশন বাধ্যতামূলক। ভুল নম্বর বা ঠিকানার কারণে ডেলিভারি ব্যর্থ হলে পরবর্তী কুরিয়ার চার্জ অর্ডারকারীকে বহন করতে হবে।

৩. স্টক

স্টক শেষ হলে বা সাপ্লায়ার পণ্য সরবরাহ না করলে আমরা বিকল্প পণ্য অথবা টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেব।

৪. পণ্যের বর্ণনা ও ছবি

ছবি ও বর্ণনা যথাসম্ভব বাস্তব; তবে ডিভাইসের স্ক্রিন সেটিংসে রঙ কিছুটা ভিন্ন দেখাতে পারে। মাপ/সাইজ প্রোডাক্ট পেজে দেওয়া থাকে।

৫. ওয়্যারেন্টি

যেসব পণ্যে ওয়্যারেন্টি আছে তা প্রোডাক্ট পেজে লেখা থাকে। ব্যবহারজনক ক্ষতি বা নিজে খোলা পণ্যের ওয়্যারেন্টি প্রযোজ্য নয়।

৬. রিটার্ন

রিটার্ন ও রিফান্ড নীতি অনুযায়ী ৭ দিনের মধ্যে শর্ত সাপেক্ষে রিটার্ন/এক্সচেঞ্জের সুযোগ আছে।

৭. জালিয়াতি প্রতিরোধ

সন্দেহজনক বা বারবার ফেরত আসা অর্ডারের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট চাওয়া বা অর্ডার বাতিল করার অধিকার আমাদের আছে।

৮. দায়সীমা

কুরিয়ার পার্টনারের বিলম্ব, প্রাকৃতিক দুর্যোগ বা আমাদের নিয়ন্ত্রণের বাইরের কারণে ডেলিভারি দেরির জন্য আমরা আর্থিকভাবে দায়ী থাকব না, তবে পণ্য বা টাকা ফেরতের পূর্ণ চেষ্টা করব।

৯. যোগাযোগ

এই শর্তাবলী নিয়ে কোনো প্রশ্ন থাকলে: WhatsApp +880 1718-796803